রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কলকাতা বিমানবন্দর মসজিদে নামাজে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৭, ২০২৬, ০২:৪৫ পিএম

কলকাতা বিমানবন্দর মসজিদে নামাজে নিষেধাজ্ঞা

ছবি - সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে সংলগ্ন ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদে নামাজ পড়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয় একটি পক্ষ আন্দোলনের ডাক দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় ১৬৩ ধারা জারি করেছে প্রশাসন। আজ শুক্রবার সকাল থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় জলকামানও প্রস্তুত রাখা হয়েছে।ঐতিহাসিক এই স্থাপনাটি স্থানীয়ভাবে ‍‍`বাঁকড়া মসজিদ‍‍` নামে পরিচিত। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, রানওয়ের একদম কাছাকাছি অবস্থানের কারণে বিমান ওঠানামার ক্ষেত্রে এক ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে। 

তবে এই নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে বিরাটি ও বাঁকড়া এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র চাপা উত্তেজনা বিরাজ করছে।অনাকাঙ্ক্ষিত জমায়েত এড়াতে বিধাননগর কমিশনারেটের পুলিশ সকাল থেকে মাইকিং করে চারজনের বেশি একত্র হতে নিষেধ করেছে। নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

সূত্র: সংবাদ প্রতিদিন