জুলাই ২৩, ২০২৬, ১০:৫৯ এএম
ভারতের কলকাতা বিমানবন্দরে ব্যাংকক থেকে আসা এক যাত্রীর লাগেজ তল্লাশি করে সাত শতাধিক জীবিত কচ্ছপ উদ্ধার করেছে শুল্ক দপ্তর। বন্যপ্রাণী পাচারের অভিযোগে ওই যাত্রীকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে। উদ্ধার করা এই কচ্ছপগুলো রেড-ইয়ার স্লাইডার প্রজাতির বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।ঘটনাটি জানাজানির পর বিমানবন্দর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুল্ক দপ্তরের এয়ার ইন্টেলিজেন্স শাখার দেওয়া তথ্য অনুযায়ী, গত বুধবার ব্যাংকক থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ফ্লাইটে ওই যাত্রী ভ্রমণ করছিলেন। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার কাছে থাকা লাগেজের ভেতর থেকে অস্বাভাবিক নড়াচড়ার শব্দ শুনতে পান দায়িত্বরত কর্মকর্তারা।
এরপর সন্দেহভাজন ওই যাত্রীর ব্যাগ খুলে তল্লাশি চালানো হলে ভেতরে লুকিয়ে রাখা অবস্থায় মোট ৭০৭টি জীবিত কচ্ছপ পাওয়া যায়।আটক যাত্রীকে বন্যপ্রাণী পাচার আইনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কচ্ছপগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কোন উদ্দেশ্যে ভারতে আনা হচ্ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন