রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আন্দোলনে পুলিশের লাঠিচার্জ নিয়ে কড়া বার্তা ভারতের সুপ্রিম কোর্টের

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৭, ২০২৬, ১২:১৬ পিএম

আন্দোলনে পুলিশের লাঠিচার্জ নিয়ে কড়া বার্তা ভারতের সুপ্রিম কোর্টের

ছবি : সংগৃহীত

কেবল আন্দোলন বা বিক্ষোভ হচ্ছে বলেই সাধারণ মানুষের ওপর পুলিশের লাঠিচার্জ করা যাবে না বলে স্পষ্ট পর্যবেক্ষণ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। প্রশ্নফাঁসের অভিযোগে সংক্ষুব্ধ শিক্ষার্থীদের সাম্প্রতিক প্রতিবাদ চলাকালে পুলিশি টিয়ারশেল ও লাঠিচার্জের ঘটনার তদন্ত চেয়ে করা আবেদনের শুনানিতে দেশটির শীর্ষ আদালত এই মন্তব্য করেন। 

সংবিধানে স্বীকৃত শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে তুলে ধরে আদালত এই কড়া বার্তা প্রকাশ করেন।নাগরিকের গণতান্ত্রিক অধিকার সুরক্ষায় এসেছে এই মন্তব্য।শুনানি চলাকালে সুপ্রিম কোর্টের বেঞ্চ স্পষ্ট করে জানান যে, দেশের সংবিধানে আইনসম্মত ও শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ জানানোর অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে। 

যতক্ষণ পর্যন্ত কোনো বিক্ষোভ বা সমাবেশ অহিংস ও নিয়মতান্ত্রিক থাকে, ততক্ষণ পর্যন্ত প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনী কেবল সভা-সমাবেশ চলার অজুহাতে বলপ্রয়োগ করতে পারে না। দিল্লিতে সংসদ অভিমুখে শিক্ষার্থীদের মিছিল আটকানোকে কেন্দ্র করে পুলিশের পদক্ষেপের প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন দেশটির আইনি বিশেষজ্ঞরা।

তথ্যসূত্র: এনডিটিভি