জুলাই ৩০, ২০২৬, ০৪:৩৫ পিএম
ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নিয়মিত হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। চলমান এই আগ্রাসনে গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে নতুন করে বেশ কয়েকজনের মরদেহ এসে পৌঁছেছে।বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, সরাসরি হামলায় নিহত চারজন ছাড়াও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু এবং ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিরা এই তালিকার অন্তর্ভুক্ত রয়েছেন। গত বছরের এগারো অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজাজুড়ে অন্তত এক হাজার ২১৪ জন নিহত এবং তিন হাজার ৯৭৭ জন আহত হয়েছেন।
এদিকে, ২০২৩ সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া সার্বিক ইসরায়েলি হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৭৩ হাজার ৩৪১ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি এই দীর্ঘ সংঘাতে আহত হয়েছেন এক লাখ ৭৪ হাজার ৮৬ জন।আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও উপত্যকায় হামলা অব্যাহত থাকায় মানবিক সংকট দিন দিন তীব্রতর হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন