মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,

শেখ হাসিনার বক্তব্য দেয়ার সঙ্গে ভারতের সংশ্লিষ্টতা নেই: জয়সোয়াল

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ৪, ২০২৬, ০৫:৫৪ পিএম

শেখ হাসিনার বক্তব্য দেয়ার সঙ্গে ভারতের সংশ্লিষ্টতা নেই: জয়সোয়াল

ছবি : সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সাম্প্রতিক আয়োজনটির সঙ্গে ভারতীয় সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্ট করেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, ওই অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে একটি বেসরকারি গণমাধ্যম সংস্থার উদ্যোগ।আজ মঙ্গলবার নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই অবস্থান তুলে ধরা হয়।

মুখপাত্র রণধীর জয়সোয়াল আরও দাবি করেন, ওই ফোরামে কোনো মতামত প্রকাশিত হলে ভারত সরকার তার কোনোটিই সমর্থন করে না। এটি একান্তই একটি বেসরকারি উদ্যোগ বলে উল্লেখ করেন তিনি।এর আগে সকালে আদালতের নির্দেশনা অমান্য করে গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হলে সরকার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 

সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, কেউ আগাম প্রচার করে পরে তা সম্প্রচার করলে সেটি আদালতের আদেশ অমান্যের শামিল হবে।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।