সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নভেম্বরের শুরুতেই ইরাকে ১১৪ ভূমিকম্প, টের পায়নি অনেকেই

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৫, ২০২৫, ০৯:৫৪ এএম

নভেম্বরের শুরুতেই ইরাকে ১১৪ ভূমিকম্প, টের পায়নি অনেকেই

নভেম্বরের শুরুতেই মাত্র চার দিনে ইরাকে মোট ১১৪টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। তবে এই বিপুল সংখ্যক ভূমিকম্পে আতঙ্কিত হওয়ার কারণ ঘটেনি, কারণ বেশিরভাগ কম্পনই ছিল ক্ষুদ্র মাত্রার এবং মানুষ তা টেরও পায়নি।

ইরাকের আবহাওয়া ও ভূমিকম্প পর্যবেক্ষণ কর্তৃপক্ষ মঙ্গলবার (৪ নভেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।কর্তৃপক্ষ জানায়, ১ থেকে ৪ নভেম্বরের মধ্যে এই ভূমিকম্পগুলো রেকর্ড করা হয়, যেগুলোর মাত্রা ছিল রিখটার স্কেলে ১ দশমিক ০ থেকে ৪ দশমিক ৬-এর মধ্যে।

বেশিরভাগ কম্পনই ইরান সীমান্তের কাছে খানা‌কিন অঞ্চলে সম্প্রতি ঘটে যাওয়া একটি শক্তিশালী ভূমিকম্পের পরবর্তী কম্পন বা আফটারশক । কর্তৃপক্ষ জানিয়েছে, একটি শক্তিশালী ভূমিকম্পের পর ভূপৃষ্ঠ স্থিতিশীল না হওয়া পর্যন্ত এ ধরনের কম্পন স্বাভাবিক বিষয়।এর আগে অক্টোবর মাসেও ইরাকে মোট ৮০টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল।