নভেম্বর ৫, ২০২৫, ১০:১১ এএম
গত দুই বছরে ইসরায়েলের যুদ্ধ ব্যয় ৭৬.৩ বিলিয়ন ডলারে (৭,৬৩০ কোটি) দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। মঙ্গলবার (৪ নভেম্বর) একটি ইসরায়েলি সম্প্রচার সংস্থা এই তথ্য প্রকাশ করে।রিপোর্টে বিস্তারিত না জানালেও, ধারণা করা হচ্ছে, এই বিপুল ব্যয় গত দুই বছরে গাজা, লেবানন ও ইরানে ইসরায়েলের চালানো সামরিক অভিযানের অন্তর্ভুক্ত।
এই বিপুল ব্যয়ের পাশাপাশি দেশটির প্রতিরক্ষা খাতের বিরুদ্ধে 'দায়িত্বহীন ব্যবস্থাপনার' অভিযোগও উঠেছে। অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা অভিযোগ করেছেন, রিজার্ভ বাহিনীর অব্যবস্থাপনার কারণে সৈন্যদের ভাতা বাবদ কয়েক বিলিয়ন ডলার অপচয় হয়েছে।তা সত্ত্বেও, ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ বলেছেন, আগামী বছরগুলোতে ইসরায়েলের অর্থনৈতিক প্রবৃদ্ধি টিকিয়ে রাখতে প্রতিরক্ষা বাজেট বাড়ানো জরুরি।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১০ অক্টোবর হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির মাধ্যমে গাজা যুদ্ধের অবসান ঘটে। সেই যুদ্ধে ৬৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হন এবং ১ লাখ ৭০ হাজারের বেশি আহত হন, যাদের বেশিরভাগই ছিলেন নারী ও শিশু।অন্যদিকে, লেবাননে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে (যা ২০২৪ সালের সেপ্টেম্বরে তীব্র আকার ধারণ করে) ইসরায়েলি বিমান হামলায় ৪ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১৭ হাজার আহত হয়েছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন