নভেম্বর ৯, ২০২৫, ০৯:৫২ এএম
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা অনলাইনে চাকরির জন্য আবেদন করতে পারবেন।পদের নামগ্রেডপদের সংখ্যাবেতন স্কেল (টাকা)আবেদনের মূল যোগ্যতাসাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটরগ্রেড-১৩৭১১,০০০-২৬,৫৯০স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি।
সাঁটলিপিতে বাংলা-৪৫ ও ইংরেজি-৭০ শব্দ/মিনিট, কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা-২৫ ও ইংরেজি-৩০ শব্দ/মিনিট গতি।অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকগ্রেড-১৬২৯,৩০০-২২,৪৯০স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমান। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন বাংলা-২০ ও ইংরেজি-২০ শব্দ/মিনিট গতি।অফিস সহায়কগ্রেড-২০২৮,২৫০-২০,০১০স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান।
-
বয়সসীমা: সব পদের জন্য আবেদনকারীর বয়স ১৮-৩২ বছর।
-
বয়স শিথিলতা: প্রথম ও দ্বিতীয় পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
-
কর্মরত প্রার্থী: সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষের অনাপত্তি প্রয়োজন।
-
পরীক্ষার ধরন: সব পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। প্রথম ও দ্বিতীয় পদের জন্য ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
-
একাধিক আবেদন: একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে।
অনলাইন আবেদন: আবেদন করতে হবে http://moefcc.teletalk.com.bd -তে।
-
আবেদন শুরু: ১০ নভেম্বর ২০২৫ সকাল ১০টা থেকে।
-
আবেদন শেষ: ৩০ নভেম্বর ২০২৫ বিকেল ৫টায়।
আবেদনকারীকে অনলাইনে রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল) এবং স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল) আপলোড করতে হবে। পরীক্ষার প্রবেশপত্র প্রার্থীকে ওয়েবসাইট, মোবাইল এসএমএস এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন