নভেম্বর ১১, ২০২৫, ১০:৪৮ এএম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে (NIPORT) একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে ৯টি ভিন্ন ভিন্ন পদে মোট ১০১ জন জনবল নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাচ্ছেন। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে।
জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এই নিয়োগের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেবে। কর্মস্থল হবে ঢাকা।
আগ্রহী প্রার্থীদের আবেদনের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে। প্রার্থীরা অনলাইনে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট-এর নির্দিষ্ট লিংকে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদনের সময় অবশ্যই ৩০০x৩০০ সাইজের ছবি এবং ৩০০x৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।আবেদনকারীর বয়স ১ নভেম্বর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি সংক্রান্ত তথ্য: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১ থেকে ৪ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৫ থেকে ৯ নম্বর পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া ১০ নভেম্বর ২০২৫ সকাল ১০টা থেকে শুরু হয়েছে এবং আবেদনের শেষ সময় হলো ৩০ নভেম্বর ২০২৫ তারিখ বিকেল ৫টা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন