নভেম্বর ২১, ২০২৫, ০৫:২৫ পিএম
সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য একটি নতুন খবর। প্রাণিসম্পদ অধিদপ্তর তাদের ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাণিসম্পদ অধিদপ্তর মোট ৪৮৩ জন যোগ্য ও অভিজ্ঞ নারী ও পুরুষকে স্থায়ীভাবে নিয়োগ দিতে যাচ্ছে।
নিয়োগ দেওয়া হবে ০১টি জব ক্যাটাগরি, যা হলো ভেটেরিনারি ফিল্ড এ্যাসিষ্ট্যান্ট (ভি.এফ.এ) পদে।আগ্রহী প্রার্থীরা ১৬ নভেম্বর ২০২৫ ইং সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া শেষ হবে ৩০ নভেম্বর ২০২৫ ইং বিকেল ৫টায়। অনলাইনে আবেদন ফরম পূরণের জন্য প্রার্থীদের শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি এবং স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।
এই নিয়োগটি স্থায়ী সরকারি চাকরি হিসেবে বিবেচিত হবে।ভেটেরিনারি ফিল্ড এ্যাসিষ্ট্যান্ট পদের জন্য পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি পাশ, এইচএসসি পাশ বা সমমান পাস প্রয়োজন হবে। এই নিয়োগে নতুন ও অভিজ্ঞতা সম্পন্ন উভয় ধরনের প্রার্থীরাই আবেদন করার সুযোগ পাবেন।
বয়স সীমা নির্ধারণ করা হয়েছে ১ নভেম্বর ২০২৫ ইং হিসাব করে সাধারণ প্রার্থীর জন্য ১৮ থেকে ৩২ বছর। এই পদে নির্বাচিত প্রার্থীরা সরকারি বেতন গ্রেড অনুযায়ী ১০,২০০/- টাকা থেকে ২৪,৬৮০/- টাকা পর্যন্ত বেতন পাবেন। আবেদন ফি বাবদ ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার ব্যবহার করে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।কর্তৃপক্ষের ওয়েবসাইটhttp://dls.gov.bd/


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন