রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ধর্ম অবমাননার অভিযোগে আবুল সরকারের বিরুদ্ধে মামলা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১, ২০২৫, ০৮:৫০ পিএম

ধর্ম অবমাননার অভিযোগে আবুল সরকারের বিরুদ্ধে মামলা

ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে মামলা করেছেন এক চিকিৎসক।

গতকাল সোমবার (১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মামলাটি করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি আমলে নিয়ে রমনা থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী সোলাইমান তুষার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় আবুল সরকার একমাত্র আসামি।

মামলার বাদী হিসেবে রয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোট্রমা সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. মাহফুজুর রহমান।