সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নতুন মামলায় গ্রেফতার তৌহিদ আফ্রিদি

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১৫, ২০২৬, ১২:২২ পিএম

নতুন মামলায় গ্রেফতার তৌহিদ আফ্রিদি

নতুন মামলায় গ্রেপ্তার

জুলাই অভ্যুত্থানের নতুন একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন তৌহিদ আফ্রিদি। সোমবার তাকে কারাগার থেকে আদালতে হাজির করে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে গ্রেপ্তারের আদেশ দেন।এর আগে আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন।

গত ২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে দুপুর আড়াইটার দিকে গুলিবিদ্ধ হয়ে মারা যান বাবু। ওই মাসের ৩০ তারিখ নিহতের বাবা জয়নাল আবেদীন যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৫ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে তৌহিদ আফ্রিদিকে ১১ নম্বর এবং তার বাবা নাসির উদ্দিন সাথীকে ২২ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই মামলায় গত ২৫ আগস্ট আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক। এখন তাকে নতুন আরেকটি মামলায় যুক্ত করা হলো।