নভেম্বর ১৯, ২০২৫, ০৬:৪৪ পিএম
দেশের শিক্ষার সকল ক্ষেত্রকে একসূত্রে বাঁধার লক্ষ্যে বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো নীতিমালা ২০২৫ জারি করা হয়েছে। এই নীতিমালার মাধ্যমে সাধারণ, কারিগরি ও মাদরাসা—শিক্ষার সকল উপ-খাতজুড়ে যোগ্যতার সঙ্গতিপূর্ণ সংজ্ঞায়ন করা হবে।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ আনুষ্ঠানিকভাবে এই ১৬ পৃষ্ঠার নীতিমালাটি প্রকাশ করে।সংশ্লিষ্টরা আশা করছেন,
এই যোগ্যতা কাঠামো চাকরির বাজারের মধ্যে সহজে স্থানান্তর হতে সহায়তা করবে। একইসঙ্গে এটি বিভিন্ন শিক্ষা ব্যবস্থার শুরু ও শেষ এবং এক ধরনের শিক্ষা ব্যবস্থা থেকে আরেকটিতে যাওয়ার একটি সুস্পষ্ট ও সুনির্দিষ্ট পথরেখা তৈরি করবে।
এর আগে ২০২৩ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) আয়োজনে জাতীয় যোগ্যতা কাঠামো চালু করা হলেও এর কোনো সুনির্দিষ্ট নীতিমালা ছিল না নীতিমালায়।নীতিমালায় বলা হয়েছে, জাতীয় যোগ্যতা কাঠামো হলো একটি আন্তর্জাতিক মাপকাঠি যা জ্ঞান, দক্ষতা এবং দৃষ্টিভঙ্গির বিকাশ, শ্রেণিবিভাগ এবং স্তরভিত্তিক স্বীকৃতি দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এটি শিক্ষাগত যোগ্যতার স্তরকে চিহ্নিত করবে এবং প্রতিটি যোগ্যতার শিখনফলের জন্য মান স্থাপন করবে। এটি একটি জাতীয়ভাবে স্বীকৃত ব্যবস্থা হিসাবে কাজ করবে।
নীতিমালার মূল লক্ষ্য হলো—স্কুল, মাদরাসা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ এবং উচ্চশিক্ষা উপ-খাতজুড়ে যোগ্যতার অভিন্ন জাতীয় সংজ্ঞা, মান এবং স্বচ্ছতা নিশ্চিত করা। এর অন্যতম উদ্দেশ্য হলো জীবনব্যাপী শিক্ষা এবং শিক্ষানবিশির মাধ্যমে আগে অর্জিত জ্ঞানের স্বীকৃতি এবং সহজ ও নমনীয় পথ প্রদান করা, যা উন্নতির সুযোগ এবং মানসম্পন্ন কর্মসংস্থানকে উৎসাহিত করে। এছাড়া উন্মুক্ত এবং পরিবর্তনশীল যোগ্যতা পথরেখা, আগের অভিজ্ঞতার স্বীকৃতি এবং শিখন স্থানান্তরের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়োগযোগ্যতা বৃদ্ধি করা হবে। এই কাঠামো জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন কর্মসূচি এবং কর্মীদের যোগ্যতার স্বীকৃতি নিশ্চিত করতে সহায়তা করবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন