রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দুদকে কেউ চাপ সৃষ্টি করলে নাম প্রকাশ করে দেয়া হবে: ড. মোমেন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৫, ০৫:৩৩ পিএম

দুদকে কেউ চাপ সৃষ্টি করলে নাম প্রকাশ করে দেয়া হবে: ড. মোমেন

আগামী দিনে দুর্নীতি দমন কমিশনে (দুদক) কেউ কোনো চাপ সৃষ্টি করতে চাইলে, তাদের নাম প্রকাশ করে দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন। তিনি বলেন, দুদকের স্বাধীন কার্যক্রমে কোনো ধরনের হস্তক্ষেপ সহ্য করা হবে না।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে সেগুনবাগিচায় দুদকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

দুদক চেয়ারম্যান বলেন, দেশ থেকে পাচারকৃত অর্থ উদ্ধারে তারা খুব বেশি সফল বলতে পারবেন না। তবে তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যতে যেন কোনো ধরনের টাকা পাচার না করতে পারে, সে বিষয়ে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ড. মোহাম্মদ আব্দুল মোমেন স্পষ্ট করে জানান, দুদকের কার্যক্রমে কেউ হস্তক্ষেপ বা চাপ সৃষ্টি করতে চাইলে, জনসমক্ষে তাদের নাম প্রকাশ করে দেওয়া হবে। তার এই মন্তব্য দুদকের তদন্ত ও আইনগত প্রক্রিয়ার স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে এক জোরালো বার্তা বহন করে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ ও সচিব মোহাম্মদ খালেদ রহীম।