রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রবাসী ভোটার নিবন্ধন লাখ ছাড়িয়েছে, কোন দেশে কত

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১, ২০২৫, ১১:৪৭ এএম

প্রবাসী ভোটার নিবন্ধন লাখ ছাড়িয়েছে, কোন দেশে কত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বিদেশে অবস্থানরত ১ লাখ ১৫ হাজার ১৮৮ জন বাংলাদেশি ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।

আজ সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটের পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

ইসি'র তথ্য অনুযায়ী, নিবন্ধন করা প্রবাসী ভোটারদের মধ্যে ৯৯ হাজার ২৬৪ জন পুরুষ এবং ১৬ হাজার ৪৩ জন নারী।

শীর্ষ নিবন্ধনকারী দেশসমূহ:

দেশ নিবন্ধিত ভোটার সংখ্যা
যুক্তরাষ্ট্র ১৮ হাজার ৭১ জন (সর্বোচ্চ)
দক্ষিণ কোরিয়া ৯ হাজার ৩৮৩ জন
সিঙ্গাপুর ৮ হাজার ৫৭৯ জন
কানাডা ৮ হাজার ৫৬৬ জন
সৌদি আরব ৮ হাজার ৪১ জন
অস্ট্রেলিয়া ৭ হাজার ৪৪৮ জন
যুক্তরাজ্য ৬ হাজার ৯০৮ জন
জাপান ৬ হাজার ৭৯১ জন

গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এটিকে দেশের নির্বাচনি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অন্তর্ভুক্তি হিসেবে দেখছেন।

নির্বাচনি কার্যক্রমে সম্পৃক্ত ভোটার, আইনি হেফাজতে থাকা ভোটারসহ প্রায় ১০ লাখ ভোটারকে আইসিপিভি (ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং) ভোট সুবিধার আওতায় আনা হচ্ছে।