ডিসেম্বর ২, ২০২৫, ১১:১৫ এএম
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা দেশের বিভিন্ন স্থানে কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছে, তা সরকারি কর্মচারী বিধি লঙ্ঘনের দায়ে তাদের শাস্তির মুখোমুখি হতে হবে।
গতকাল সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার আন্দোলনেরত শিক্ষকদের আচরণকে সরকারি বিধি লঙ্ঘনের শামিল বলে মন্তব্য করেন এবং এর কঠোর সমালোচনা করেন:
দাবি প্রসঙ্গে: তিনি শিক্ষকদের নবম গ্রেডের দাবিকে ‘অন্যায্য ও অন্যায় দাবি’ আখ্যা দেন। তিনি বলেন, চাকরি নেওয়ার সময় তারা জানতেন তারা দশম গ্রেডে থাকবেন, নবম গ্রেডের দাবি তাদের চাকরির শর্তের মধ্যে ছিল না।
তাছাড়া, নবম গ্রেড বিসিএস এডমিন ক্যাডারদের জন্য, যা আন্তঃমন্ত্রণালয়ের বিষয়।শিক্ষার্থীদের ব্যবহার: উপদেষ্টা বলেন, শিক্ষকরা এমন সময় দাবি উত্থাপন করেছেন যখন পরীক্ষা চলছে। তিনি অভিযোগ করেন, তারা শিক্ষার্থীদের অস্ত্র হিসেবে ব্যবহার করছেন, যা শিক্ষক হিসেবে চরম একটি অনৈতিক কাজ।শিক্ষা উপদেষ্টা বলেন, "এখানে সরকার একেবারে দৃঢ়ভাবে তার অবস্থান জানিয়ে দিয়েছে।
তিনি শিক্ষকদের প্রতি সরাসরি বার্তা দেন:আমরা তাদের অযৌক্তিক দাবি প্রত্যাখ্যান করছি এবং আমরা তাদের বলছি যে, আপনারা আগামীকাল থেকে পরীক্ষা নেন। অন্যথায় সরকারি কর্মচারী হিসেবে বিধি লঙ্ঘনের দায়ে যে, শাস্তি রয়েছে সেগুলোর জন্য আপনাদের কিন্তু তৈরি থাকতে হবে।"তিনি জানান, আজকে (সোমবার) সন্ধ্যায় সমস্ত জেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে এবং সবাই জানাচ্ছেন, পরীক্ষা দিতে ছাত্রছাত্রী ও অভিভাবকরা আগ্রহী। তিনি বলেন, "পরীক্ষায় কোনো রকমের আপস এখানে হবে না।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন