রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মাধ্যমিক শিক্ষকদের উদ্দেশে শিক্ষা উপদেষ্টার হুঁশিয়ারি

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২, ২০২৫, ০৫:৩০ পিএম

মাধ্যমিক শিক্ষকদের উদ্দেশে শিক্ষা উপদেষ্টার হুঁশিয়ারি

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা দেশের বিভিন্ন স্থানে কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছে, সরকারি কর্মচারী বিধি লঙ্ঘনের দায়ে তাদের শাস্তির মুখোমুখি হতে হবে।

গতকাল সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা এই আন্দোলনকে সরকারি আচরণবিধি লঙ্ঘনের শামিল বলে উল্লেখ করে বলেন, "সরকারি আচরণবিধি লঙ্ঘনের জন্য আপনাদের তৈরি থাকতে হবে। এখানে সরকার একেবারে দৃঢ়ভাবে তার অবস্থান জানিয়ে দিয়েছে।"

তিনি শিক্ষকদের নবম গ্রেডের দাবিকে ‘অন্যায্য ও অন্যায় দাবি’ আখ্যা দেন এবং এর পক্ষে একাধিক কারণ তুলে ধরেন:চাকরির শর্ত লঙ্ঘন: শিক্ষকরা চাকরি নেওয়ার সময় জানতেন তারা দশম গ্রেডে থাকবেন। সেখান থেকে নবম গ্রেডের এই দাবি, এটা তাদের চাকরির শর্তের মধ্যে মোটেও ছিল না।আন্তঃমন্ত্রণালয় বিষয়: নবম গ্রেডে বিসিএস ক্যাডাররা আসেন। কাজেই এটা এককভাবে তাদের সঙ্গে সমাধানের কোনো বিষয় নয়, এটা হচ্ছে আন্তঃমন্ত্রণালয়ের বিষয়।

উপদেষ্টা এই আন্দোলনের সবচেয়ে গুরুতর দিক হিসেবে উল্লেখ করেন:তারা যে হাতিয়ারটা ব্যবহার করছেন, সেটা হচ্ছে শিক্ষার্থীদের অস্ত্র হিসেবে তারা ব্যবহার করছেন। যেটা শিক্ষক হিসেবে চরম একটি অনৈতিক কাজ তারা করছেন।"তিনি বলেন, এমন সময় তারা দাবি উত্থাপন করেছেন যখন স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা চলছে।

ড. আবরার শিক্ষকদের উদ্দেশে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে বলেন:আমরা তাদের অযৌক্তিক দাবি প্রত্যাখ্যান করছি এবং আমরা তাদের বলছি যে, আপনারা আগামীকাল থেকে পরীক্ষা নেন। অন্যথায় সরকারি কর্মচারী হিসেবে বিধি লঙ্ঘনের দায়ে যে শাস্তি রয়েছে, সেগুলোর জন্য আপনাদের কিন্তু তৈরি থাকতে হবে।"তিনি নিশ্চিত করেন যে, সরকার দৃঢ়ভাবে তার অবস্থান ব্যক্ত করছে। "পরীক্ষায় কোনো রকমের আপস এখানে হবে না। পরীক্ষা আপনাদেরকে নিতে হবে, যাতে শিক্ষার্থীদের ওপরে যে চাপ এবং অভিভাবকদের ওপরেও যে চাপ সেটা যেন লাঘব হয়।"