বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ওসমান হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২৫, ০৪:২৩ পিএম

ওসমান হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,তাকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। সবার দোয়ায় তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।”

তিনি আরও জানান, অভিযুক্তদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে এবং সবার সহযোগিতায় খুব দ্রুত তাদের আটক করা সম্ভব হবে।জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সরকার আগামী নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এই লক্ষ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান:অস্ত্রের লাইসেন্স: “এতদিন কেবল সরকারি কর্মচারীরাই অস্ত্রের লাইসেন্স পেতেন, এখন নির্বাচনে অংশগ্রহণকারীরাও প্রয়োজন হলে অস্ত্রের লাইসেন্স পাবেন।”অস্ত্র ফেরত: যেসব অস্ত্র সরকারের কাছে জমা রয়েছে, সেগুলোও ফেরত দেওয়া হবে।

জুলাইযোদ্ধাদের নিরাপত্তা: জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং এ বিষয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই এবং প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।এছাড়াও, তিনি জানান, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এটিকে আরও জোরদার করার জন্য ফ্যাসিস্টদের দমনের উদ্দেশে কমিটি ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু’ অবিলম্বে চালু করার সিদ্ধান্ত নিয়েছে।