বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সম্পর্কে যা জানা গেল

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৪, ২০২৫, ১০:৪৮ এএম

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সম্পর্কে যা জানা গেল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ রোববার (১৪ ডিসেম্বর) সকালে র‌্যাব এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেপ্তার হান্নানকে পরে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫।

র‌্যাব সূত্রে আব্দুল হান্নানের পরিচয় সম্পর্কে যা জানা গেছে:

তথ্যক্ষেত্র বিবরণ
নাম আব্দুল হান্নান
বাবার নাম মো. আবুল কাশেম
মায়ের নাম মোসা. ফুরকোন
পেশা শ্রমিক
ঠিকানা বাগডাঙ্গা পশ্চিমপাড়া, সুন্দরপুর ইউনিয়ন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা

র‌্যাব জানিয়েছে, মোটরসাইকেলের মালিক হান্নান এই হত্যার ঘটনায় সরাসরি জড়িত কি না, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।গত শুক্রবার (১৪ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। ওই সময় মোটরসাইকেলে করে এসে দুজন খুব কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায়।

আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। একপর্যায়ে পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছে।