রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভোট দিতে প্রবাসী নিবন্ধন ছাড়ালো ৩ লাখ ৭০ হাজার

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৪, ২০২৫, ১১:৪৯ এএম

ভোট দিতে প্রবাসী নিবন্ধন ছাড়ালো ৩ লাখ ৭০ হাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেয়ার জন্য নির্বাচন কমিশনের (ইসি) ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসীদের নিবন্ধন সংখ্যা তিন লাখ ৭০ হাজার ৫৪২ জন ছাড়িয়ে গেছে।

রোববার (১৪ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত ইসির পোস্টাল ব্যালটের অ্যাপ থেকে এই তথ্য জানা গেছে। নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৪৫ হাজার ৫১৭ জন এবং নারী ভোটার ২৫ হাজার ২৫ জন।

এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এই ব্যবস্থায় ভোট দিতে পারবেন প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিতরা।

নিবন্ধন সময়: গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, যা ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।ব্যালট পেপার বিতরণ: গত ৯ ডিসেম্বর থেকে নিবন্ধিত প্রবাসীদের সংশ্লিষ্ট ঠিকানায় ব্যালট পেপার ডাকযোগে পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন।ভোট প্রক্রিয়া: অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে তা ফিরতি খামে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।ইসির তথ্য অনুযায়ী, বিশ্বের বহু দেশে প্রবাসীরা এই প্রক্রিয়ায় নিবন্ধন করছেন।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো: দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব।