রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে: ড. ইউনূস

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৩, ২০২৬, ১২:২০ পিএম

আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ ভবিষ্যতে কোন দিকে যাবে। তিনি তরুণদের রাজনৈতিক সচেতনতা এবং নতুন দল গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, "তরুণরা নতুন দল গঠন করেছে, অনেকেই নির্বাচনে জয়লাভ করবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা-২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ড. ইউনূস বর্তমান শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় মূলত চাকরি পাওয়ার জন্যই লেখাপড়া করানো হয়। কিন্তু কেন আমরা তাদের কেবল চাকরি খোঁজার বদলে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারি না? শিক্ষার লক্ষ্য হওয়া উচিত সৃজনশীলতা ও স্বনির্ভরতা তৈরি করা।

আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে।" — ড. মুহাম্মদ ইউনূস

সম্মেলনের বিস্তারিত তথ্য: বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।অংশগ্রহণকারী দেশ যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ।

প্রতিনিধি বিশ্বব্যাংকের প্রতিনিধিসহ মোট ৩০ জন আন্তর্জাতিক প্রতিনিধি।মেয়াদ সম্মেলনটি চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত।সম্মেলনে দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণায় অর্থায়ন এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।