মে ২৩, ২০২৬, ১০:৪৩ পিএম
নবম জাতীয় পে-স্কেলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে ১৩তম গ্রেডে থাকা শিক্ষকদের মূল বেতন ১১ হাজার টাকা থেকে প্রায় দ্বিগুণ করার সুপারিশ নিয়ে আলোচনা চলছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা মেটাতে আগামী ১ জুলাই থেকে এই পে-স্কেল কার্যকর করার পরিকল্পনা রয়েছে সরকারের।
বাস্তবায়ন হলে প্রাথমিক শিক্ষায় বেতনের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে।শুধু শিক্ষকই নয়, ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্যও তুলনামূলক বেশি হারে বেতন বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। একইসঙ্গে টিফিন ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর সুপারিশও করা হয়েছে। সরকারি কর্মচারীরা এখন এই পে-স্কেল বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন।
তবে এই নতুন পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে যেমন আশার সঞ্চার হয়েছে, তেমনি তৈরি হয়েছে শঙ্কা। নবম পে-স্কেল কার্যকর হলে এমপিওভুক্ত শিক্ষকরা একই হারে বেতন-ভাতার সুবিধা পাবেন কি না, তা নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা।
এতে কয়েক লাখ শিক্ষক-কর্মচারীর মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে।সব মিলিয়ে নতুন পে-স্কেল নিয়ে সরকারি ও এমপিওভুক্ত খাতে ব্যাপক আলোচনা চলছে। এখন দেখার বিষয়, সরকার চূড়ান্তভাবে কোন কোন বিষয়কে গুরুত্ব দিয়ে এই স্কেল ঘোষণা করে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন