মে ৩০, ২০২৬, ১২:৩৪ পিএম
দেশের বিমান চলাচল ব্যবস্থায় নতুন মাইলফলক হিসেবে যুক্ত হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক রাডার ও নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার। নতুন এই প্রযুক্তির সফল ব্যবহারের ফলে দেশের আকাশসীমা যেমন সুরক্ষিত হয়েছে, তেমনি বিদেশি উড়োজাহাজ থেকে ওভার ফ্লাইং চার্জ আদায়ের কার্যক্রমেও গতি এসেছে। গত ২০ এপ্রিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এই নতুন ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।এর ফলে চলতি ২০২৬ সালের প্রথম তিন মাসেই এই খাত থেকে সরকারের আয় হয়েছে প্রায় ২০০ কোটি টাকা।
বিমানবন্দর সূত্র থেকে জানা গেছে, চলতি বছরের প্রথম তিন মাসে ওভার ফ্লাইং চার্জ বাবদ মোট আদায় হয়েছে ১৯৯ কোটি ২৮ লাখ tracking ৭৩ হাজার ৮১০ টাকা। এর আগে ২০২৪ সালের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ১৫৭ কোটি ১৫ লাখ ৫৮ হাজার ৬৬০ টাকা এবং ২০prev বছরের একই সময়ে ছিল ১৮৪ কোটি ৫৩ লাখ ১২ হাজার ৭৬১ টাকা। তিন বছরের এই পরিসংখ্যান অনুযায়ী প্রতি মাসেই রাজস্ব আদায়ের একটি ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। চলতি বছরের কেবল জানুয়ারি মাসেই ৮০ কোটি ১৬ লাখ, ফেব্রুয়ারিতে ৬৯ কোটি ৫৮ লাখ এবং মার্চ মাসে ৬২ কোটি ১৭ লাখ টাকার বেশি রাজস্ব আদায় করা সম্ভব হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, পূর্বে ব্যবহৃত রাডার ও নেভিগেশন ব্যবস্থার সক্ষমতা সীমিত থাকার কারণে বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশের আকাশসীমার একটি বড় অংশ কার্যকর নজরদারির বাইরে থাকত। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো বিদেশি উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করলে এই ফি পরিশোধের বিধান থাকলেও নজরদারির অভাবে অনেক ফ্লাইট আগে শনাক্ত করা যেত না। নতুন ব্যবস্থার আওতায় স্থাপিত এস-ব্যান্ড প্রাইমারি রাডার এখন ৮০ নটিক্যাল মাইল এবং মোড-এস সেকেন্ডারি সার্ভেল্যান্স রাডার ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে সক্ষম। এর ফলে নজরদারি এড়িয়ে কোনো বিদেশি ফ্লাইটের পক্ষে বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করা আর সম্ভব নয়।
ফরাসি কোম্পানি থ্যালেসের কারিগরি সহায়তায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে এই সম্পূর্ণ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। ২০১৮ সালে ফরাসি সরকারের মাধ্যমে প্রস্তাব আসার পর দীর্ঘ প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ডিসেম্বরে ৯৪২ কোটি টাকা ব্যয়ে এই বিশাল প্রকল্পের কাজ সম্পন্ন হয়। নতুন এই প্রযুক্তি ব্যবহারের ফলে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের জন্য রিয়েল-টাইম তথ্যপ্রাপ্তি, উন্নত মনিটরিং এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ ও কার্যকর হয়েছে বলে বেবিচকের কর্মকর্তারা জানিয়েছেন।

-20260530055921.jpg)
দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন