জুন ৫, ২০২৬, ১০:০৩ এএম
সারা বিশ্বের মতো বাংলাদেশেও আজ শুক্রবার পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়নের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবছর এই দিবসটি পালন করা হয়। পরিবেশ রক্ষা এখন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই।বিশ্বজুড়ে পরিবেশ দূষণের মাত্রা উদ্বেগজনক হারে বাড়ছে।
বন উজাড়, জীববৈচিত্র্যের ক্ষয় এবং অনিয়মিত আবহাওয়ার ফলে মানবসভ্যতা আজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। প্রতিনিয়ত বাড়ছে তাপমাত্রা, দেখা দিচ্ছে নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি। এসব সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি উদ্যোগে দেশজুড়ে নেওয়া হয়েছে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, র্যালি ও সেমিনারের মতো বিভিন্ন কর্মসূচি।
দিবসটির পেছনে রয়েছে আন্তর্জাতিক ইতিহাস।১৯৭২ সালের ৫ জুন সুইডেনের রাজধানী স্টকহোমে জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলন শুরু হয়েছিল। ওই সম্মেলন থেকেই পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং ১৯৭৪ সাল থেকে এটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
প্রতি বছর এই দিবসটি আলাদা প্রতিপাদ্য নিয়ে পালিত হয়। এ বছরের প্রতিপাদ্য প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য।প্রকৃতির সুরক্ষা সরাসরি মানুষের অস্তিত্বের সঙ্গে জড়িত।পরিবেশ সচেতনতা ও কার্যকর পদক্ষেপের মাধ্যমেই একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পৃথিবী গড়ে তোলা সম্ভব। আসুন, আজ পরিবেশ রক্ষার এই অঙ্গীকারে আমরা সবাই শামিল হই। ছোট ছোট পদক্ষেপই ভবিষ্যতে বড় পরিবর্তন আনতে সহায়ক হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন