আগস্ট ৫, ২০২৬, ০১:২৬ পিএম
রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনকে কেন্দ্র করে হট্টগোলের সৃষ্টি হয়েছে। অনুষ্ঠান চলাকালে পরিবেশিত ওই ডকুমেন্টারিতে কিছু অসংগতি রয়েছে দাবি করে উপস্থিত জুলাই আহত ও শহীদ পরিবারের সদস্যদের একাংশ প্রতিবাদ জানান।
এ সময় তারা ভুয়া স্লোগান দিতে শুরু করলে পুরো মিলনায়তনে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে।বুধবার দুপুর বারোটায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়েছিল।মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
অনুষ্ঠান চলাকালীন জুলাই আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে তৈরি একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর উপস্থিতদের একটি অংশ হট্টগোল শুরু করে, যার সঙ্গে কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও অংশ নিতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মঞ্চ থেকে বারবার শান্ত থাকার অনুরোধ জানানো হয়।
উত্তেজনা ছড়িয়ে পড়লে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টরা উপস্থিতদের শান্ত করার চেষ্টা করেন।পরে জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন মঞ্চে এসে অসংগতিগুলো দ্রুত সমাধানের আশ্বস্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন