আগস্ট ১৩, ২০২৬, ০৬:২১ পিএম
স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালকসহ গুরুত্বপূর্ণ পাঁচটি পদে রদবদল আনা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়।স্বাস্থ্য সেবা বিভাগের পার-দুই শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনগুলোতে যুগ্মসচিব সাইফুল ইসলাম সই করেছেন। প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল হককে স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক হিসেবে হাসপাতাল-দুই শাখায় পদায়ন করা হয়েছে।
এছাড়া উপপরিচালক ডা. মাকসুদা খানমকে একই পদে এমঅ্যান্ডপিডিসি শাখায় দায়িত্ব দেওয়া হয়েছে।নির্ধারিত নির্দেশনা অনুযায়ী, ড. মাকসুদা খানমকে আগামী ষোল এবং ড. মো. নাজমুল হককে আগামী সতেরো আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
এদিকে সহকারী পরিচালক ডা. আবু হেনা মোহাম্মদ জামালকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করা হয়েছে। অন্যদিকে ওএসডি থাকা ডা. মো. মশিউর রহমান সরকারকে সহকারী পরিচালক পদে এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. কামরুল ইসলামকে প্রশাসন-এক শাখায় চলতি দায়িত্বে পদায়ন করা হয়েছে। এসব কর্মকর্তাকেও আগামী সতেরো আগস্টের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন