সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬ জন

স্বাস্থ্য ডেস্ক

সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০৮:০৩ পিএম

ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একইসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন রোগী। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

পাশাপাশি এই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজনের প্রাণহানি হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সবচেয়ে বেশি ৪৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

পাশাপাশি এই সময়ে খুলনা বিভাগে ২৬৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৬, চট্টগ্রাম বিভাগে ৩২৩, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬৯, বরিশাল বিভাগে ২৫৪, রাজশাহী বিভাগে ১৯৭, ময়মনসিংহ বিভাগে ১১ভ, রংপুর বিভাগে ৬২ ও সিলেট বিভাগে ১১ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ সোমবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৩৩ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১১০ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৪৫ জন ছাড়াও ময়মনসিংহ বিভাগে ২০, বরিশাল বিভাগে ১৮, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ১১ জন, রংপুরে ৫ জন ও সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।