আগস্ট ২০, ২০২৬, ০২:২৬ পিএম
এখনও সংবিধান সংশোধন না হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন কক্ষে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। বর্তমান বিদ্যমান সংবিধান অনুযায়ী এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বলে জানান মন্ত্রী।
সংবিধান সংশোধন প্রক্রিয়া চলমান রয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, দীর্ঘ সময় পরে সাংবিধানিক নিয়মের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে বিরোধী দল ও সরকার পক্ষ উভয়ের পক্ষ থেকেই প্রার্থী রয়েছে।
গণতান্ত্রিক ধারায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচন সরাসরি সম্প্রচার করা হবে বলে তিনি জানান। এর মাধ্যমে দেশের মানুষ একটি প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা প্রত্যক্ষ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন