বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

এনবিএরে বড় রদবদল: একযোগে ৩৬ কর কর্মকর্তা বদলি

জাতীয় ডেস্ক

আগস্ট ৩০, ২০২৬, ০৫:৫১ পিএম

এনবিএরে বড় রদবদল: একযোগে ৩৬ কর কর্মকর্তা বদলি

ছবি : সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিসিএস কর ক্যাডারের ৩৬ জন অতিরিক্ত কর কমিশনারকে একযোগে বদলি করা হয়েছে। বদলি করা এসব কর্মকর্তাকে দেশের বিভিন্ন কর অঞ্চল ও আপিল অঞ্চলে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর প্রশাসন-১ শাখা থেকে প্রথম সচিব ওয়াকিল আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বদলিকৃত কর্মকর্তাদের অবিলম্বে তাদের আগের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে দীপক কুমার চক্রবর্তীকে কর আপিল অঞ্চল-চট্টগ্রামের আপিলাত রেঞ্জ-১ থেকে চট্টগ্রাম কর আপিল অঞ্চল-০২ এবং মোহাম্মদ আব্দুল্লাহকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদ থেকে ঢাকা কর অঞ্চল-১১-এ বদলি করা হয়েছে। 

এছাড়া মোহাম্মদ শাহাদাত হোসেন, মোহাম্মদ মঈনুল হাসান, ইভানা আফরোজ সাঈদ, মুরাদ আহমেদ, মো. শহিদুল ইসলাম ও মাসুদুল করিম ভূঁইয়াসহ মোট ৩৬ জন কর্মকর্তাকে বিভিন্ন কর অঞ্চল, আপিল অঞ্চল এবং পরিদপ্তরে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

যেসব কর্মস্থলে এসব কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে, সেখানে আগে থেকে কেউ অতিরিক্ত দায়িত্বে থাকলে তা বাতিল বলে গণ্য হবে। প্রশাসনিক কাজের গতিশীলতা বাড়াতে এনবিআরে এই বড় ধরনের রদবদল আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।