সেপ্টেম্বর ১৯, ২০২৬, ০৩:৫৮ পিএম
বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা লেকে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন। মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে মাছের পোনা ছাড়ার অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লেকের পানিতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।
উৎপাদন বৃদ্ধি ও অবকাঠামোগত সংস্কারই পোলট্রি খাতের শৃঙ্খলা ফেরাবে। পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি শেষে প্রতিমন্ত্রী রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত কেন্দ্রীয় মুরগি খামার আকস্মিক পরিদর্শনে যান। সেখানে তিনি খামারের সার্বিক ব্যবস্থাপনা ও উৎপাদন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তিনি উন্নত জাতের এক দিন বয়সী মুরগির বাচ্চার উৎপাদন লক্ষ্যমাত্রা বৃদ্ধি, খামার ব্যবস্থাপনায় গতিশীলতা আনা এবং দীর্ঘদিনের অনুপযোগী শেডগুলো দ্রুত সংস্কারের জন্য কর্মকর্তাদের কঠোর নির্দেশ দেন। একই সঙ্গে খামারের সার্বিক কর্মক্ষমতা বাড়াতে বিদ্যমান জনবল সংকট দ্রুত নিরসনে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন প্রতিমন্ত্রী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন