অক্টোবর ৩, ২০২৬, ১২:৫৭ পিএম
বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির (বিমস) স্টুডেন্ট উইংয়ের নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নেপালের অদিতি কারকি।
আগামী ২০২৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে নতুন এই কমিটি।
শুক্রবার প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন কমিটিতে নির্বাহী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের রিফা তামান্না। আর সেক্রেটারি জেনারেল পদে দায়িত্ব পেয়েছেন ইফ্ফাত হাসান শাম্মী।
সহ-সভাপতি পদে চারজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন শ্রিজা সাহা, দিব্যা যশবন্ত পাতিল, ফাতিমা সামিলা ও ডেমা লামো। কমিটির ট্রেজারার হয়েছেন নাজনীন অন্নি এবং যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ফাহিমা আক্তার রিয়া ও নাদারাসা শিয়ামানি।
স্কলারশিপ অ্যাফেয়ার্স সম্পাদক পদে সোনম বারমাইয়া এবং সহ-স্কলারশিপ অ্যাফেয়ার্স সম্পাদক হিসেবে রাইয়ানা তাবাসসুম নির্বাচিত হয়েছেন। ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেটরের দায়িত্ব পেয়েছেন সোহানী ইসলাম সমাপ্তি, তার সঙ্গে সহ-ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেটর হয়েছেন মাহজাবিন জয়া। সামিহা সারা ইসলাম প্রজ্ঞা ও ভেনুস মাহিন্দী ইন্টারন্যাশনাল স্পোকসম্যান হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন।
কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত আটজন হলেন ইভা চাকলাদার, দিলুশা দিলহান, মারিয়াম লীন আলী, সানজিদা রহমান মিতু, সাদিয়া জামান বুশরা, ত্রিজমা পৌডেল, উনিশ ঘাল্লেয় ও নূরে জান্নাত।
বিমস সরকারের নিবন্ধিত একটি অলাভজনক, অরাজনৈতিক ও স্ব-অর্থায়িত সংগঠন। মেডিয়েশন বা মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি এবং সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তারা বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও সম্মেলন পরিচালনা করে থাকে। শিক্ষার্থীদের মাঝে মেডিয়েশন সম্পর্কে সচেতনতা তৈরি করতেই মূলত বিমসের এই স্টুডেন্ট উইং কাজ করে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন