নভেম্বর ১০, ২০২৬, ০৪:৪১ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি হাসিব আল ইসলামের ওপর গুপ্ত হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) মৌলভীবাজারে তার ওপর এই হামলা চালানো হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, হামলাকারীরা হাসিব আল ইসলামকে ‘জুলাই জঙ্গি’ হিসেবে অভিহিত করে তার ওপর চাপাতি নিয়ে হামলা চালায়। আকস্মিক এই গুপ্ত হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিকে এই হামলার একটি ভিডিও ফুটেজ ‘সুশান্ত দাস গুপ্ত’ নামের এক আওয়ামী লীগ নেতার ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে আইনগত বা প্রশাসনিক কোনো পদক্ষেপের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন