সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৫:৫৭ পিএম
এখন থেকে দেশের সব থানায়, এমনকি রেলওয়ে পুলিশে পর্যন্ত, অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করা যাবে। আগামীকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর, ২০২৫) থেকে রেলওয়ে পুলিশের ৬টি জেলার ২৪টি থানায় এই সেবা চালু হলে দেশের প্রতিটি থানা অনলাইন জিডি সেবার আওতায় আসবে।
প্রধান উপদেষ্টার নির্দেশে পুলিশি সেবা সহজ করতে বাংলাদেশ পুলিশ এই উদ্যোগ নিয়েছে, যেন মানুষ ঘরে বসেই সব ধরনের জিডি অনলাইনে করতে পারে।
অনলাইন জিডি করতে হলে গুগল প্লে স্টোর থেকে 'অনলাইন জিডি' (Online GD) অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করার পর এই সেবা নেওয়া যাবে। যদি রেজিস্ট্রেশন বা জিডি করতে কোনো সমস্যা হয়, তাহলে ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে যোগাযোগ করে সহায়তা পাওয়া যাবে। এই হটলাইন ২৪ ঘণ্টা চালু থাকে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন