সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৭:০৫ পিএম
বুধবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টা চালানোর সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. নজরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গোয়েন্দা পুলিশ ও স্থানীয় জনতা এই গ্রেপ্তারে সহায়তা করেছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৪টি ককটেল এবং ৬০টি ব্যানার উদ্ধার করা হয়েছে।
এর আগেও ঝটিকা মিছিল থেকে ৫ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের আইনের আওতায় আনা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন