সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৭:১৩ পিএম
আসন্ন দুর্গাপূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক বিষয়াদি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য তিনটি মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) মন্ত্রিপরিষদ বিভাগের একটি পত্র থেকে এ তথ্য জানা গেছে।
পত্রটি অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে তিনটি মন্ত্রণালয় এই দায়িত্ব পালন করবে সেগুলো হলো:
-
স্বরাষ্ট্র মন্ত্রণালয়
-
শিক্ষা মন্ত্রণালয়
-
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
এই মন্ত্রণালয়গুলোকে দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য নিজ নিজ আওতাভুক্ত এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন