বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১১:১৮ পিএম

ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ছবি - সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বুধবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) নিউইয়র্কে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টারের সঙ্গে বৈঠক করেছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে গত সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে পৌঁছান।