শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

যেকোনো কর্মসূচিতে সতর্কতা অবলম্বন করুন: নাহিদ ইসলাম

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২৫, ০১:৩৪ পিএম

যেকোনো কর্মসূচিতে সতর্কতা অবলম্বন করুন: নাহিদ ইসলাম

জুমার নামাজের পর দেশের যেকোনো স্থানে আয়োজিত কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, জুম্মার নামাজের পর যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। গতকালের মতো ভাঙচুর ও নাশকতা করার পরিকল্পনা রয়েছে জুলাই বিরোধী শক্তিগুলোর। আমরা যেকোনো প্রকার ভায়োলেন্স ও নাশকতার বিরুদ্ধে।

তিনি আরও যোগ করেন, জনগণের ক্ষোভকে পুঁজি করে কোনো হঠকারী গ্রুপ যেন কোথাও ভাঙচুর, অগ্নিসংযোগ বা নাশকতামূলক কর্মকাণ্ড করতে না পারে, সে বিষয়ে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সার্বিক নিরাপত্তা ও পরিস্থিতি বিবেচনা করে এনসিপির পূর্বঘোষিত কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে। নাহিদ ইসলাম জানান:শাহবাগের কর্মসূচি স্থগিত: আজ জুমার পর শাহবাগে যে অবস্থান কর্মসূচি হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে।নতুন কর্মসূচি: শাহবাগের পরিবর্তে আজ বিকাল ৪টায় বাংলামোটর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হবে।

নাহিদ ইসলাম দেশের সকল সচেতন নাগরিক ও বিপ্লবীদের এই মিছিলে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন যে, জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় শান্তি বজায় রেখে রাজপথে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে।