শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

রাজধানীতে ভবনের দুই তলা থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৯, ২০২৬, ১২:২৯ পিএম

রাজধানীতে ভবনের দুই তলা থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীতে একটি ভবনের দুই তলা থেকে পড়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ফুয়াদ নাঈম মারা গেছেন। তার বয়স ২৩ বছর। শুক্রবার সকাল ৬টার দিকে ভাটারা সাঈদনগর বড় মসজিদ সংলগ্ন বাসার সাততলা ভবনের দুইতলা থেকে পড়ে যান তিনি।

পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে মৃত ফুয়াদের রুমমেট সাদমান সাকিব জানান, ফুয়াদ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আমরা ভাটারা সাঈদনগরে সাততলা বাসার দুইতলায় একটি বাসায় মেস ভাড়া করে থাকতাম। সকালে স্থানীয়দের চিৎকার শুনে ঘুম থেকে উঠে নিচে গিয়ে দেখি ফুয়াদ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

দ্রুত তাকে ফরায়েজী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কুর্মিটোলা হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত বলে জানান। তবে কীভাবে সে নিচে পড়ে গেছে, তা জানাতে পারেননি তিনি।

ফুয়াদ নাঈমের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার তেঁতুলিয়া গ্রামে।