জুলাই ১৮, ২০২৬, ০৪:২৯ পিএম
জামায়াতে ইসলামীকে ‘দুষ্টু ও শয়তানের দল’ হিসেবে আখ্যায়িত করে তীব্র সমালোচনা করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। সম্প্রতি গণমাধ্যমে তার দেওয়া এই বক্তব্য ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।তীব্র ভাষায় জামায়াতের সমালোচনা করেন এই সংসদ সদস্য।
অ্যাডভোকেট ফজলুর রহমান তার বক্তব্যে বলেন, জামায়াতের মতো মোনাফেক, দুষ্ট ও শয়তান রাজনৈতিক দল পৃথিবীতে আর নেই। তবে তিনি সব আলেম বা মাওলানাদের সমালোচনা থেকে দূরে রেখে বলেন, যারা প্রকৃত ঈমানদার ও ভালো মাওলানা, তাদের প্রতি তার শ্রদ্ধা রয়েছে। তিনি জনগণকে এই দলের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
দলীয় বা রাজনৈতিক মন্তব্যের পাশাপাশি তিনি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ধর্মীয় প্রতিষ্ঠানের বরাদ্দ নিয়ে কথা বলেন। তিনি জানান, সরকার প্রতিটি ইউনিয়নের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির ও শ্মশানের উন্নয়নের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ দিয়েছে। কোনো ধর্মীয় প্রতিষ্ঠান এই সুবিধা থেকে বঞ্চিত হলে তা জানানোর আহ্বান জানান তিনি। তিনি আরও আশ্বস্ত করেন, যারা এবার বরাদ্দ পাননি, তারা আগামীতে অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা পাবেন।
উল্লেখ্য, অ্যাডভোকেট ফজলুর রহমান এই বক্তব্য কোন অনুষ্ঠানে বা কবে প্রদান করেছেন, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে দলীয় নেতাকর্মী ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন