রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

পরিবেশ রক্ষায় খুলনায় যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৪, ২০২৬, ০২:৪৬ পিএম

পরিবেশ রক্ষায় খুলনায় যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশজুড়ে চলছে নানা উদ্যোগ। এরই ধারাবাহিকতায় খুলনায় মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। দলীয় প্রধানের আহ্বানে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয় বলে জানানো হয়েছে। নগরীর বিভিন্ন ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কার্যক্রম পরিচালিত হয়।

সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন এবং সদস্য সচিব রবিউল ইসলাম রুবেলের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকার সড়কের পাশে ও ফাঁকা জায়গায় গাছের চারা রোপণ করা হয়। এ সময় বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন নেতাকর্মীরা। 

পরিবেশ সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য আবাসভূমি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।দলীয় সূত্রে জানানো হয়েছে, জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। দেশের সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি এবং প্রকৃতি রক্ষায় যুবদলের এই ভূমিকা স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে।