জুলাই ২৬, ২০২৬, ০৫:৪০ পিএম
দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা এবং ফুলবাড়ী উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়।
তৃণমূল পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কেন্দ্রীয় প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দিনাজপুর জেলাধীন পার্বতীপুর উপজেলা এবং ফুলবাড়ী উপজেলা বিএনপির বিদ্যমান কমিটিসমূহ বাতিল ও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে জারি করা এই নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর করার কথা উল্লেখ করা হয়েছে। স্থানীয় দলীয় নেতা-কর্মীরা আশা করছেন, দ্রুতই দুই উপজেলায় নতুন আহ্বায়ক কমিটি গঠন করে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন