জুলাই ৩১, ২০২৬, ০৪:৩৫ পিএম
গত ৩১ জুলাই হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা কর্মসূচি চলাকালে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার তিনি রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন আহত ওই কর্মীকে দেখতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
আহত চিকিৎসাধীন কর্মীর সুচিকিৎসা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন বিরোধীদলীয় নেতা।হাসপাতাল সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জে হামলার শিকার হন আলিফ। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়।
ডা. শফিকুর রহমান হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহত তরুণের সুচিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।এ সময় জামায়াতের শীর্ষ নেতারাও তার সঙ্গে উপস্থিত ছিলেন। সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়ে দলীয় নেতাকর্মীদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন