আগস্ট ২২, ২০২৬, ১১:০৭ পিএম
কেয়ামত হয়ে গেলেও পাঁচ বছর আগে নির্বাচন সম্ভব না বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। শনিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। নুর বলেন, বিরোধীদলসহ সবাইকে আমি অনুরোধ করব সরকারকে সহযোগিতা করেন। আন্দোলন সংগ্রাম আরও চার বছর পরে করেন।
কারণ নির্বাচন তো আর পাঁচ বছর আগে কোনোভাবেই সম্ভব না, কেয়ামত হয়ে গেলেও সম্ভব না। কারণ জনগণ ম্যান্ডেট দিয়েছে সরকারকে পাঁচ বছরের জন্য। আপনারা যদি রাজনৈতিক দল হিসেবে সরকারকে চাপে রাখবেন, সেটা ভালো। সেটা চার বছর পরে করেন। এখন পলিসিগত দিক থেকে সংসদে ডিবেট করেন।
তিনি আরও বলেন, দেশের মধ্যে অভ্যন্তরীণভাবে যতটুকু জাতীয় ঐক্য থাকবে, সরকার তত শক্তিশালীভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। বিরোধীদলের সমালোচনা করে নুর বলেন, বিরোধীদল রাষ্ট্রপতিকে ওয়েলকাম জানাচ্ছে, চুমুও দিচ্ছে আবার বাইরে এসে গালাগাল দিচ্ছে। আমরা জানতাম কেউ গণঅধিকারের লোক, কেউ বিএনপির, কেউ আওয়ামী লীগের লোক। পরে দেখা গেল তারা সব জামায়াত-শিবিরের লোক। এটা তাদের গুপ্ত রূপ ছিল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন