রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

এ বছর হজের খুতবা দেবেন শায়খ আলী আল-হুজাইফি

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৮, ২০২৬, ১০:৪৩ পিএম

এ বছর হজের খুতবা দেবেন শায়খ আলী আল-হুজাইফি

১৪৪৭ হিজরির হজের খুতবা দেবেন মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক ঘোষণার মাধ্যমে এই তথ্য জানিয়েছে। এ বছর পবিত্র আরাফার দিনে হজের খুতবার দায়িত্ব পালন করবেন এই বিশিষ্ট আলেম ও বহুগ্রন্থ প্রণেতা।

আগামী ২৬ মে মসজিদে নামিরায় এই খুতবা অনুষ্ঠিত হবে।সুমধুর কোরআন তেলাওয়াতের জন্য বিশ্বব্যাপী প্রসিদ্ধ শায়খ হুজাইফি ১৯৪৭ সালের ২২ মে সৌদি আরবে জন্মগ্রহণ করেন। 

তার বাবার নাম মোহাম্মদ আব্দুল হুজায়ফি। তিনি ১৯৭২ সালে ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে আইনবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন।

এর পর ১৯৭৫ সালে আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক আইন বিষয়ে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে পরে ডক্টরেট ডিগ্রিও অর্জন করেন শায়খ হুজাইফি। এর আগে ১৯৭৮ সালে তিনি মসজিদে কুবার ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

পরবর্তীতে ১৯৭৯ সালে তিনি মসজিদে নববির ইমামের দায়িত্ব লাভ করেন। বর্তমানেও তিনি পবিত্র এই মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।