সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিপিএল: তারকা অলরাউন্ডারকে দলে ভিড়িয়ে সিলেটের বড় চমক

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৫, ১১:০৯ এএম

বিপিএল: তারকা অলরাউন্ডারকে দলে ভিড়িয়ে সিলেটের বড় চমক

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সামনে রেখে দল গোছানোর কাজ জোরেশোরে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারের আসরের নবাগত দল ‘সিলেট টাইটান্স’ শুরুতেই চমক দেখাতে শুরু করেছে। দেশি তারকাদের পর এবার পাকিস্তানের তরুণ সেনসেশন ও অলরাউন্ডার সাইম আইয়ুবের সঙ্গে সরাসরি চুক্তি সম্পন্ন করেছে তারা।

সিলেট টাইটান্স তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, বিপিএলের পুরো আসরেই সাইম আইয়ুবকে দলে পাবে সিলেট।

এর আগে সিলেট টাইটান্স দেশি তারকাদের মধ্যে জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও স্পিনার নাসুম আহমেদকে দলে ভিড়িয়েছে। এবার টপ অর্ডারে শক্তি বাড়াতে তারা সাইম আইয়ুবের ওপর আস্থা রাখল।

সাইম আইয়ুবের পরিসংখ্যান: ২৩ বছর বয়সী এই পাকিস্তানি অলরাউন্ডার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৫৪টি ম্যাচ খেলেছেন। ১৩৩ স্ট্রাইকরেটে তার সংগ্রহ ১০১৬ রান। শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও তিনি বেশ কার্যকর; আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ঝুলিতে রয়েছে ১৯টি উইকেট। বিপিএলে এর আগেও তিনি দুর্দান্ত ঢাকা, ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতায়েছেন।

বিপিএলের দলগুলো: এবারের বিপিএলে মোট ৬টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো—রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স এবং নতুন যুক্ত হওয়া নোয়াখালী এক্সপ্রেস।