সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিপিএলের নিলামে বিশ্ব তারকারা, তালিকায় নাম যাদের

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৫, ০৪:৪২ পিএম

বিপিএলের নিলামে বিশ্ব তারকারা, তালিকায় নাম যাদের

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরের দল গঠন করা হবে নিলামের মাধ্যমে। এই নিলামের জন্য ২৫০ বিদেশি ক্রিকেটারের তালিকা চূড়ান্ত করেছে বিসিবি, যেখানে রয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটের বিশ্ব তারকারা।

৫০০ জনেরও বেশি নাম নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় জায়গায় পেয়েছেন এই ২৫০ জন। সে তালিকায় রয়েছে এক ভারতীয় ক্রিকেটারও।

বিপিএলের ১২তম আসর মাঠে গড়াচ্ছে ১৯ ডিসেম্বর এবং ফাইনাল নির্ধারিত হয়েছে ১৬ জানুয়ারি।বিপিএল নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো অন্তত একজন, সর্বোচ্চ দুজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে।

তবে নিলাম থেকে অন্তত দুজন বিদেশি ক্রিকেটার কিনতে হবে।বিদেশি খেলোয়াড়ের বাজেট: ৪ বিদেশি ক্রিকেটারের জন্য দলগুলো মোট ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার খরচ করতে পারবে।বিপিএল নিলামের জন্য চূড়ান্ত করা ২৫০ জন ক্রিকেটারের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ক্যাটাগরিতে নাম রয়েছে:

ক্যাটাগরি ‘এ’: জনসন চার্লস, কেসি কার্টি, মোহাম্মদ হাসনাইন, উসামা মির, অভিষ্কা ফার্নান্দো, দাসুন শানাকা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মাহিশ থিকশানা, মাথিশা পথিরানা, চারিথ আসালাঙ্কা, অলি রবিনসন, টম হার্টলি, অ্যাডাম লিথ।

ক্যাটাগরি ‘বি’: সন্দীপ লামিচানে, আসিফ আলি, রিচার্ড এনগারাভা, ওশেন থমাস, হ্যারি টেক্টর, আলি খান, হাশমতুল্লাহ শাহিদি, ইসুরু উদানা ও নাজিবউল্লাহ জাদরান।

ক্যাটাগরি ‘সি’: হায়দার আলি, শন উইলিয়ামস, সামিউল্লাহ শিনওয়ারি, জেমস ফুলার, লাহিরু মিলান্থা, খুররম শাহজাদ, শেলডন কটরেল, রায়ান বার্ল ও পল স্টার্লিং।

ক্যাটাগরি ‘ডি’: উসমান কাদির, ব্রায়ান বেনেট, শেভন ড্যানিয়েল, বাসিল হামিদ, কলাম পার্কিনসন, সালিম শাফি, ব্র্যাড ইভান্স, মার্ক ওয়াট ও জ্যাক হেইন্স।

ক্যাটাগরি ‘ই’: সাঙ্গিথ কোরায়, থানুকা দাবারে, জশুয়া বিশপ, কাদিম অ্যালেন, কেমানি মেলিয়াস, র‍্যান্সফোর্ড বিটন, আশমীদ নেড, আসদ রাজা, তৈয়ব আব্বাস, মুহাম্মদ জিশান, রুম্মান রইস, খলিল গুরবাজ ও বাকার ইব্রাহিমজাই।