বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬,

২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ম্যাচ নিয়ে মুখ খুললেন কিলিয়ান এমবাপ্পে

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১২, ২০২৬, ০৫:১৩ পিএম

২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ম্যাচ নিয়ে মুখ খুললেন কিলিয়ান এমবাপ্পে

এবারের বিশ্বকাপে নিজে গোল না পেলেও ফ্রান্সের ট্রফি জয় চান কিলিয়ান এমবাপ্পে। টুর্নামেন্টের সম্প্রচারকারী ফরাসি টেলিভিশন নেটওয়ার্ক এম৬-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করেও ট্রফি হাতে নিতে পারেননি এই ফরাসি স্ট্রাইকার।অতীতের সেই হারের পর এবার আর্জেন্টিনার বিপক্ষে মাঠের লড়াইকে প্রতিশোধের ম্যাচ হিসেবে দেখছেন না তিনি।

কিলিয়ান এমবাপ্পে সরাসরি প্রতিশোধের প্রসঙ্গ উড়িয়ে দিয়ে বলেন যে অতীত কখনো বদলানো সম্ভব নয়। ফ্রান্স এবার বিশ্বকাপ জিতলেও তারা টানা তিনবারের চ্যাম্পিয়ন হতে পারবে না। ২০২২ সালের ফাইনালে আর্জেন্টিনা তাদের হারিয়েছিল এবং সেটি সম্পূর্ণ তাদের প্রাপ্যই ছিল বলে তিনি মনে করেন। নকআউট পর্বের কাঠামো অনুযায়ী কোনো দল পা পিছলে না পড়লে এবারও ফাইনালে আর্জেন্টিনা ও ফ্রান্সের দেখা হতে পারে।

লটারির ড্রয়ের সময় দুই দলই পট-১ এ থাকায় গ্রুপ পর্বে একসঙ্গে পড়ার কোনো সম্ভাবনা ছিল না। বর্তমান গ্রুপ বিন্যাস অনুযায়ী ফাইনালের আগে এই দুই পরাশক্তির মুখোমুখি হওয়ার কোনো সুযোগ নেই। আবার দেখা হলে ফ্রান্স মাঠে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে বলে কিলিয়ান এমবাপ্পে জানান। তবে আর্জেন্টনাকানিয় দলটির বাড়তি কোনো ভাবনা নেই বলে তিনি স্পষ্ট করে দিয়েছেন।

গতবার ফাইনালে তিনটিসহ মোট ৮টি গোল করেও কিলিয়ান এমবাপ্পে রানার্সআপ দলে ছিলেন। এবার ফ্রান্সের আই গ্রুপে অন্য তিন প্রতিপক্ষ দল হলো সেনেগাল, নরওয়ে ও ইরাক এবং ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে ফরাসিরা বিশ্বকাপ অভিযান শুরু করবে।