শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

ফাইনালে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে বললেন মার্টিনেজ

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১২, ২০২৬, ০৮:১৯ পিএম

ফাইনালে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে বললেন মার্টিনেজ

গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ

চলতি ২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্ব এবং মেগা ফাইনাল ম্যাচ নিয়ে এক রোমাঞ্চকর ভবিষ্যদ্বাণী করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তাঁর মতে, এবারের বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে আবারও বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার অনন্য গৌরব অর্জন করবে আর্জেন্টিনা। 

ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার অফিশিয়াল স্পনসরের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেওয়া এক বিশেষ ভিডিও সাক্ষাৎকারে তিনি অত্যন্ত আত্ম বিশ্বাসের সাথে এই মন্তব্য করেন।আর্জেন্টিনার এই তারকা গোলকিপার বিশ্বকাপের পুরো নকআউট পর্বের একটি সুনির্দিষ্ট রূপরেখা নিজের মতো করে সাজিয়েছেন।মার্টিনেজের সুনির্দিষ্ট ভবিষ্যদ্বাণী অনুযায়ী, রাউন্ড অব সিক্সটিন বা শেষ ষোলোর লড়াইয়ে শক্তিশালী স্পেনকে অনায়াসে হারিয়ে দেবে আর্জেন্টিনা। 

এছাড়া অন্যান্য নকআউট ম্যাচে ফ্রান্স নরওয়েকে, জার্মানি তুরস্ককে, নেদারল্যান্ডস আমেরিকাকে, মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে এবং ব্রাজিল জাপানকে অনায়াসে ধরাশায়ী করবে। এরপর কোয়ার্টার ফাইনালের হাইভোল্টেজ পর্বে ইংল্যান্ড কলম্বিয়াকে, জার্মানি নেদারল্যান্ডসকে এবং ব্রাজিল মেক্সিকোকে টুর্নামেন্ট থেকে বিদায় করবে। এই রাউন্ডেই ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনালের চরম পুনরাবৃত্তি ঘটিয়ে ফ্রান্সকে বিদায় করবে লিওনেল মেসির আর্জেন্টিনা।

এরপর সেমিফাইনাল রাউন্ডে ফুটবলপ্রেমীরা ১৯৮৬ সালের ঐতিহাসিক বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের এক চরম রোমাঞ্চকর পুনরাবৃত্তি দেখতে পাবেন। মার্টিনেজের দাবি অনুযায়ী, সেবার ম্যারাডোনা যেভাবে ইংল্যান্ডকে হারিয়েছিলেন, এবারও সেমিফাইনালের টাইব্রেকারে মেসিরা ঠিক একইভাবে ইংলিশদের বিদায় করে ফাইনালে পা রাখবে। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে জার্মানিকে হারিয়ে ফাইনালে উঠবে পরাশক্তি ব্রাজিল। পরিশেষে মেগা ফাইনালে ২০২১ সালের কোপা আমেরিকার পুনরাবৃত্তি ঘটিয়ে ব্রাজিলকে কাঁদিয়ে আবারও বিশ্বসেরার সোনালি ট্রফি উঁচিয়ে ধরবে আলবিসেলেস্তেরা।