রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নক-আউটে মেক্সিকো-যুক্তরাষ্ট্র, হাইতি-তুরস্কের বিদায়

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২১, ২০২৬, ১২:৪২ এএম

নক-আউটে মেক্সিকো-যুক্তরাষ্ট্র, হাইতি-তুরস্কের বিদায়

চলতি ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্বে নিজেদের দুটি করে ম্যাচ শেষ হতেই দলগুলো শেষ ৩২ এর টিকিট নিশ্চিত করেছে বলে জানানো হয়েছে। তবে এর ঠিক উল্টো চিত্র দেখা গেছে টুর্নামেন্টের অন্য কয়েকটি দলের ক্ষেত্রে, যারা দুই ম্যাচ খেলেই ছিটকে গেছে।টানা দুটি ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে সবার আগে বিদায় নিয়েছে হাইতি।

শনিবার ভোরে শক্তিশালী ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে এক ম্যাচ হাতে রেখেই সি গ্রুপ থেকে বিদায়ের তালিকায় নিজেদের নাম তুলেছে ক্যারিবিয়ান এই দ্বীপরাষ্ট্রটি। আনুষ্ঠানিকতার শেষ ম্যাচে হাইতি মাঠে নামবে মরক্কোর বিপক্ষে। অন্যদিকে এবারের আসরে বেশ দুর্দান্ত ফুটবল খেলার পরেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে শক্তিশালী তুরস্কের।

প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হার মানায় ২০০২ সালের বিশ্বকাপে তৃতীয় হওয়া তুর্কিদের এবার দ্রুত বিদায় নিতে হলো। গ্রুপ ডি-তে এখনো একটি ম্যাচ বাকি থাকলেও তা তুর্কিদের জন্য কেবলই আনুষ্ঠানিকতা মাত্র। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। তবে প্রথম দল হিসেবে শেষ ৩২ পর্বের টিকিট কেটেছে মেক্সিকো এবং তাদের পরেই দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র।