রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে ৩ পরিবর্তনের আভাস

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৫, ২০২৬, ০৩:৩৪ পিএম

মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে ৩ পরিবর্তনের আভাস

ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এর ম্যাচে মিশরের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। নকআউট পর্বের এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে দলের একাদশে তিনটি পরিবর্তনের আভাস পাওয়া গেছে। দলের রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগে একটি করে পরিবর্তনের পরিকল্পনা করছেন কোচ লিওনেল স্কালোনি।মেসির সঙ্গী হিসেবে আক্রমণভাগে আলভারেজকে ফেরানো নিয়ে এখনও দোদুল্যমান অবস্থা।

আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে কে খেলবেন, তা নিয়ে আলোচনা চলছে। নকআউট পর্বে হুলিয়ান আলভারেজকে শুরুর একাদশে ফেরানোর পরিকল্পনা থাকলেও বিশ্বকাপ শুরুর আগে গোড়ালির চোটের কারণে তার ফিটনেস নিয়ে সংশয় রয়েছে। ফলে মিশরের বিপক্ষে মেসির সঙ্গী হিসেবে লাউতারো মার্টিনেজকেই এগিয়ে রাখা হচ্ছে।

আর্জেন্টিনার রক্ষণভাগেও রয়েছে কিছুটা অনিশ্চয়তা। লেফট-ব্যাক পজিশনে নিকোলাস তাগলিয়াফিকো ও ফাকুন্দো মেদিনার মধ্যে লড়াই চলছে। আগের ম্যাচে পেশিতে টান লাগায় মেদিনার সুস্থতা নিয়ে শঙ্কা আছে, ফলে তাগলিয়াফিকো একাদশে ফেরার জোরালো সম্ভাবনা রয়েছে।

মাঝমাঠে সৃজনশীলতা বাড়াতে লিয়ান্দ্রো পারেদেসকে একাদশে দেখা যেতে পারে। এতে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার কিছুটা সামনে উঠে আক্রমণে সহায়তা করতে পারবেন। অন্য বিকল্প হিসেবে নিকোলাস গঞ্জালেসকেও ভাবা হচ্ছে, তবে সেক্ষেত্রে থিয়াগো আলমাদা একাদশ থেকে বাদ পড়তে পারেন। সব মিলিয়ে কেপ ভার্দের বিপক্ষে খেলা দলটিকে ভিত্তি ধরেই মিশরের বিপক্ষে মাঠে নামতে পারে আর্জেন্টিনা।